ডিজাইনারদের জন্য বিহ্যান্স কেন গুরুত্বপূর্ণ

আপনি কি ডিজাইনার? প্রমাণ কি? – আমি অমুক ডলারের কাজ করেছি, তমুক প্রতিষ্ঠানে ৩০+ সেলারি পেয়েছি। হুম।’ এভাবে একসময় আমরা ডিজাইনার জাজ করতাম, এখন প্রেক্ষাপট ভিন্ন; আপনার মার্কেটপ্লেস রিভিউ ও পোর্টফোলিও এখন আপনার হয়ে কথা বলবে। ডিজাইনারদের জন্য বিহ্যান্স কেন গুরুত্বপূর্ণ সেটা নিচে আলোচনা করলাম।

কথাটা একটু ছোট করি।ফাইভারে এখন ৫ ডলারের একটা ছোট্ট জব করতে গেলেও পোর্টফোলিও দরকার হয়, যদিও বিষয়টা মূখ্য নয়।

কিন্তু আপনার যদি পোর্টফোলিও না থাকে; এর কি রকম প্রভাব ফেলবে? সেটাই আজ বলতে চেষ্টা করবো।

আমি ছোট অথর কিন্তু বিষয়টা আমার মাথায় অনেকদিন যাবৎ ঘটছে; ইশশ, ২০১০ সাল থেকেই যদি কোন একটা পোর্টফোলিও বিল্ড করতাম; আজ হয়ত লক্ষ লক্ষ ভিউ থাকতো; আমার প্রোফাইলকে সবাই একটু ভারি ভারি চোখে দেখতো; যদিও ভিউ ই মূল সফলতা নয়।

কিন্তু কয়েক হাজার ভিউ আপনার কাজ করার, কাজ পাওয়ার এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কে আরেকটু গতি দিতো।

behance

কিভাবে? চলুন বলে বেড়াইঃ ডিজাইনারদের জন্য বিহ্যান্স কেন গুরুত্বপূর্ণ

১. বছর খানেক আগে, আপওয়ার্কে আবেদন করলাম, কাজ পাচ্ছিলাম না; কিন্তু যেই না; বিহ্যান্স প্রোফাইলের কিছু সম্প্রতি করা কাজ আপলোড দিলাম, প্রায় অর্ধেক বিডেরই রিপ্লে আসতে শুরু করলো। কারন প্রোফাইলে ভালো কিছু কাজের সেম্পল ছিল এবং বায়ার মনে করেছেন যে, যেহেতু উনি এত বড় প্রজেক্ট করতে পেরেছেন; সেহেতু আমার ২০/৩০ পাতার কাজটাও করতে পারবেন।

২. ফাইভার প্রো: আবেদন করতে গেলেই আপনার বিহ্যান্স ফলোয়ার, লাইক, ডিসলাইক এবং পোর্টেফোলিও সহ অন্যান্য প্লাটফর্মে আপনার সফলতা জানতে চাওয়া হয়। সুতরাং ভালো প্রজেক্ট করার সাথেও একটা ভালো পোর্টফোলিও খুবই কাজে দেয়।

৩. ক্রিয়েটিভ মার্কেটে আবেদন করলাম, রিজেক্ট; কয়েকজনের সাথে আলোচনায় জানতে পারলাম, লক্ষাধিক ভিউ এবং ভালো পোর্টফোলিও থাকলেই মার্কেটে ডিজাইন বিক্রির শপ ওপেন করা যায়। সুতরাং এখানেও পোর্টফোলিও মুখ্য বিষয়।

৪. বিহ্যান্স মার্কেটেও অনেক বায়ার আপনার কাজের নমুনা দেখে আপনাকে হায়ার করে। যেমন আমি ১৫+ অর্ডার পেয়েছিলাম, এভাবে বিষয়টা খুব ভালো লাগে; হঠাৎ কেউ যদি ই-মেইলে জিজ্ঞাস করে আপনি কি আমার অমুক কাজটা করতে পারবেন? অত টাকায়?

৫. হঠাৎ করে যে কেউ আপনার সাথে কমেন্টে তর্কে যেতে পারে; বলতে পারে আপনার পোর্টফোলিও দেখি; আমি অবশ্য এটা খুব নোটিশ করি, কারন, পোর্টফোলিও থাকলে যে কেউ আপনার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে।

সুতরাং, ভাই বন্ধুগণ,আপনারা সময় ও সুযোগ পেলে বিহ্যান্স পোর্টফোলিও করতে পারেন এবং বেশি বেশি ডিজাইন আপলোড দিতে পারেন। আমরা সকলেই দেখতে পারি, ফিডব্যাক দিতে পারি, পরামর্শ ও পেতে পারি। আর পাশাপাশি,সোনার ডিমপাড়া বিহ্যান্স ভিউ ও লাইক ঠিকই আকাঁশ ছুয়ে দেখবে ।

নতুনদের জন্য বিহ্যান্স খুব কাজের জায়গা। নিত্য নতুন আইডিয়া পেতে খুব কাজে দেয় এবং একে অন্যের ডিজাইন ভিউ করে আমরা খুব উপকার সাধন করতে পারি।

আরো পড়ুন:

10 proven ways to make money as a graphic designer

Related Posts

Add Comment

You cannot copy content of this page