Site icon modernitbd.com

EPS TOPIK পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণদের করণীয়

ইপিএস টপিক ২০২০-এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের নোটিশ

EPS TOPIK পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণদের করণীয়

EPS TOPIK পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য করণীয় বিষয়গুলাে নিম্নে দেওয়া হলােঃ

০১. পাসপাের্টের মেয়াদ উত্তীর্ণঃ-

প্রত্যেক প্রার্থীর পাসপাের্টের মেয়াদ সর্বনিন্ম ০১ বছর অথবা তদুর্ধ্ব হতে হবে। (রোষ্টারের সময় পাসপাের্টের মেয়াদ ০১ বছর থাকতেই হবে)।

০২. ব্যাংক একাউন্টঃ-

উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীর নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, এবং ব্যাংক একাউন্ট নম্বর সর্বনিম্ন ১০ ডিজিট হতে হবে। জব এপ্লিকেশন ফরম পূরণ করার সময় ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, ব্যাংক সুইফট কোড, ব্যাংক একাউন্ট নম্বর (কমপক্ষে ১০ ডিজিট) প্রয়োজন হবে।

০৩. মেডিকেলঃ-

উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক নির্দেশিত মেডিকেল সেন্টার/ হাসপাতাল থেকে মেডিকেল সম্পন্ন করতে হবে। মেডিকেল করতে যাওয়ার সময় পাসপাের্ট/ পাসপাের্টের কালার ফটোকপি এবং ০২ কপি পাসপাের্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) নিয়ে যেতে হবে।

মেডিকেল সম্পন্ন করার পর সিভিল সার্জন অফিস কর্তৃক বােয়েসেল নির্ধারিত Medical Check-up Form পূরণ করে নিতে হবে।

EPS TOPIK পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণদের করণীয়

জব এপ্লিকেশন ফরম জমা দেওয়ার সময় মূল মেডিকেল ফরম জমা দিতে হবে বিধায় মেডিকেল ফরম কয়েক কপি ফটোকপি করে রাখা জরুরী।

০৪. যােগাযােগ নম্বরঃ-

উত্তীর্ণ প্রার্থীকে জব এপ্লিকেশন ফরমে নিজ নম্বর, জরুরী যােগাযােগকারী ব্যাক্তির ফোন নম্বর (নাম এবং সম্পর্কসহ), পারিবারিক ফোন নম্বর, আত্মীয়ের ফোন নম্বর, এভাবে ০৪ টি ফোন নম্বরসহ একটি ই-মেইল নম্বর উল্লেখ করতে হবে।

প্রার্থী যদি বিবাহিত হয়, তাহলে স্ত্রীর নাম, জন্মতারিখ, বসবাসের ঠিকানা, ফোন নম্বর, এবং সন্তান থাকলে সন্তানের সংখ্যা উল্লেখ করতে হবে।

০৫. শিক্ষাগত যােগ্যতাঃ-

সর্বোচ্চ শিক্ষাগত যােগ্যতা উল্লেখ করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা লিখে দিতে হবে।

০৬. জব এপ্লিকেশন ফরমঃ-

উপরের কাজগুলাে যথাযথভাবে সম্পন্ন করার পর জব এপ্লিকেশন ফরম সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করে নিতে হবে।

০৭. বােয়েসেলে জমা প্রদানঃ-

জব এপ্লিকেশন ফরম ০২ পাতা, পাসপাের্ট (কোরিয়ান) সাইজ ছবি ০১ কপি (ব্যাকগ্রাউন্ড সাদা), মেডিকেল ফরম (মূল কপি), পাসপাের্টের কালার ফটোকপি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি (যদি থাকে), রিসিপ্ট ফরম সংযুক্ত করে বােয়েসেল কর্তৃক নির্ধারিত তারিখে জমা প্রদান করতে হবে।

বােয়েসেল রিসিপ্ট ফরম সিল মেরে পুনরায় প্রার্থীকে প্রদান করে দিয়ে থাকে।

Exit mobile version